Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে সাবেক মেয়র আনিস ও তার বোনের দাফন সম্পন্ন

BN DESK
02 September 2026, 11:03 PM পড়তে ১ মিনিট
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলহাজ মো. আনিছুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
 
তবে তার শেষ বিদায়ের দিনে আরও একটি হৃদয়বিদারক ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে। প্রিয় ভাইয়ের মৃত্যুসংবাদ সহ্য করতে না পেরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার ছোট বোন রাশিদা বেগম। পরে ভাইয়ের পাশেই তাকে দাফন করা হয়।
 
আজ সোমবার (৮ জুন) সকাল ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একই কবরস্থানে ভাইয়ের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় তার ছোট বোন রাশিদা বেগমকে।
 
জানা গেছে, গত রোববার (৭ জুন) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনিছুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর ছোট বোন রাশিদা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তাকেও বাঁচানো সম্ভব হয়নি। 
 
জানাজায় স্থানীয় সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দুই ভাই-বোনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীপুরে সাবেক মেয়র আনিস ও তার বোনের দাফন সম্পন্ন

B
BN DESK | 09 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার