Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে স্কুলের বারান্দা থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার, ব্যাগে মিলল ৭০ হাজার টাকা

BN DESK
12 May 2026, 09:59 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের শ্রীপুরে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ভিক্ষুকের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৭০ হাজার ৮৬০ টাকা মিলেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ওই ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আবুল হোসেন নামে একটি জাতীয় পরিচয়পত্র মিলেছে। ওই পরিচয়পত্র অনুযায়ী আবুল হোসেনের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামে। তবে জাতীয় পরিচয়পত্রটি ওই ভিক্ষুকের কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, ব্যক্তিটি ভিক্ষাবৃত্তি করতেন। সারা দিন ভিক্ষাবৃত্তি শেষে সোমবার রাতে তিনি শ্রীপুরের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাত্রিযাপন করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মৃতের ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে সঞ্চিত টাকাগুলো তিনি সব সময় নিজের কাছেই রাখতেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, মৃত ব্যক্তির গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রটি মৃত ব্যক্তির কি না তা যাচাই ও তার স্বজনদের খোঁজ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত স্বজন পাওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে পুরো টাকা ও মরদেহ হস্তান্তর করা হবে।

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীপুরে স্কুলের বারান্দা থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার, ব্যাগে মিলল ৭০ হাজার টাকা

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার