Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীলঙ্কার সাগরপাড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী টয়া

BN DESK
10 October 2025, 12:05 PM পড়তে ১ মিনিট
শ্রীলঙ্কার সাগরপাড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী টয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া কাজের ফাঁকে ঘুরে বেড়াতেই পছন্দ করেন এই অভিনেত্রী। বর্তমানে ঘুরছেন শ্রীলঙ্কায়; তাই ভ্রমণের কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিলেন। 

সম্প্রতি শ্রীলঙ্কার আহাঙ্গামা সমুদ্রসৈকত থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন টয়া; যা ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

দেখা যায়, সৈকতের পাড় ধরে হাঁটছেন টয়া। কখনো নানা ভঙ্গিতে পোজ দিচ্ছেন, দোলনায় চড়ছেন। এদিন টয়ার পরনে ছিলো মিন্ট গ্রিন রঙের স্ট্র্যাপড টপ ও সাদা লং স্কার্ট। ছবিগুলোর ক্যাপশনে টয়া লিখেছেন, ‘সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা।

টয়ার এই পোস্ট দেখে অনেক ভক্তই শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে; প্রকাশ করেছেন মুগ্ধতা।

অভিনয়ে আপাতত বিরতি থাকলেও ওটিটিসহ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা বলছেন টয়া। তার ভ্রমণ আর অবসরযাপন মিলিয়ে এখন সময়টা একান্ত নিজের মতো করেই উপভোগ করছেন এই অভিনেত্রী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শ্রীলঙ্কার সাগরপাড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী টয়া

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার