Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীলঙ্কায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব, আমাদের বিপ্লবের পর বিপ্লব গায়েব

BN DESK
10 October 2025, 12:15 PM পড়তে ১ মিনিট
শ্রীলঙ্কায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব, আমাদের বিপ্লবের পর বিপ্লব গায়েব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ছোটপর্দার আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার। সেখানে নিজের কাজের পাশাপাশি মাঝে মধ্যেই সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় এবার দেশের দুর্নীতি নিয়ে কথা বললেন এ অভিনেতা।

গত মঙ্গলবার (১২ জুলাই) ফেসবুক ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন শামীম হাসান সরকার। সেখানে তিনি লেখেন, ‘শ্রীলঙ্কায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব। আমাদের বিপ্লবের পর বিপ্লব গায়েব!

এর আগে এক পোস্টে সিলেটের সাদা পাথর সরিয়ে ফেলার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। সেখানে লেখেন, ‘বাংলাদেশের ভূখন্ড প্রাকৃতিক সৌন্দর্য ডিজারভ করে। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা ডিজারভ করে না। এ কারণেই শুধু সিলেট না, সব এলাকাই ধ্বংস হবে।

তিনি আরও লেখেন, ‘এরপর মরুভুমিতে ফোটানো ফুল দুবাই গিয়ে লেবার হিসেবে কাজ করবে। দেশপ্রেম ফেসবুকে না রেখে বুকে রাখলে এই দিন দেখা লাগতো না।’

এদিকে শামীম হাসান সরকারের এ পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে তারা প্রিয় তারকার সঙ্গে একমত জানিয়ে দুর্নীতি রোধ এবং দেশপ্রেম নিয়ে নানা কথা বলছেন। একইসঙ্গে প্রশংসায় ভাসাচ্ছেন এ অভিনেতাকে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শ্রীলঙ্কায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব, আমাদের বিপ্লবের পর বিপ্লব গায়েব

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার