Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংরক্ষিত আসনের মনোনয়ন তুললেন রিজিয়া পারভীন

BN DESK
03 September 2026, 11:42 AM পড়তে ১ মিনিট

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন আসন্ন নির্বাচনে বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আগামীর পরিকল্পনা ও রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা জানান। তিনি তার নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে সঙ্গীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার তিনি সরাসরি সংসদীয় প্রক্রিয়ায় দেশের মানুষের সেবা করতে আগ্রহী।

মনোনয়নপত্র সংগ্রহের পর গণমাধ্যমের সামনে নিজের রাজনৈতিক লক্ষ্য ও আগামীর পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই শিল্পী।

এ সময় তিনি বলেন, “আমার বাড়ি কিশোরগঞ্জ। ওখান থেকেই আমি আবেদন করেছি। সেখান থেকেই আমি নির্বাচিত হতে চাই। অবশ্যই আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমি যেহেতু একজন শিল্পী, সংস্কৃতি অঙ্গন নিয়েও কাজ করতে চাই। এরই মধ্যে আমি আমার এলাকায় অনেক কাজ করেছি। প্রথমবার মনোনয়ন পেলে আমার কাজ হবে নারীদের নিয়ে কাজ করা, সংস্কৃতি নিয়ে কাজ করা।

সংসদ সদস্য হিসেবে মনোনীত হলে কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন তার দুটি প্রধান অগ্রাধিকারের কথা—নারী অধিকার এবং সংস্কৃতি।

কণ্ঠশিল্পী হিসেবে দেশজুড়ে রিজিয়া পারভীনের ব্যাপক পরিচিতি রয়েছে। নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। এবার সুরের ভুবন ছাড়িয়ে সংসদের আসনে বসে জনগণের সেবা করাই তার বড় লক্ষ্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সংরক্ষিত আসনের মনোনয়ন তুললেন রিজিয়া পারভীন

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার