Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংশোধন হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ

BN DESK
03 September 2026, 05:39 AM পড়তে ১ মিনিট
সংশোধন হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ

সরকারি চাকরিজীবীদের আন্দোলনের জেরে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

তবে কোন কোন বিষয় সংশোধন করা হচ্ছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

এর আগে, গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে সরকার। তাতে চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়।

এরপর অধ্যাদেশটি বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। পরে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে সরকার।

কর্মচারীদের অধ্যাদেশ প্রত্যাহারের দাবি না মেনে অধ্যাদেশ সংশোধন করল সরকার।

তবে সরকারি সূত্রগুলো বলছে, অধ্যাদেশের কিছু কিছু ক্ষেত্রে নিয়মকানুন নমনীয় করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সংশোধন হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ

B
BN DESK | 03 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার