Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল পাস

BN DESK
07 April 2026, 09:54 PM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস হয়েছে। এই বিলে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।

এর আগে সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, গুমসংক্রান্ত আইনের সঙ্গে যেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয়, সে জন্য আইনটি যাচাই-বাছাই করা হবে। পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার আরমানের প্রতি সমবেদনা জানিয়ে আইনমন্ত্রী বলেন, যারা গুম হয়েছিলেন তারা আমার স্বজন, ভাই, বোন, আত্মীয়। তারা (বিরোধী দল) এটা নিয়ে হইচই করছেন, তারা আইনটা ভালো করে মনে হয় দেখেননি।

তিনি বলেন, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে, সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। কারণ, আমরা একই সঙ্গে ১৯৭৩ সালের মানবতাবিরোধী আইনের মধ্যে গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করেছি। সেখানে বিচার হবে, তদন্ত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল পাস

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার