Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংসদে দ্বিতীয় যমুনা সেতু বগুড়ায় চাইলেন কাজী রফিক এমপি

BN DESK
04 September 2026, 05:31 PM পড়তে ১ মিনিট

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সম্প্রতি যমুনা সেতুর ওপর চাপ কমাতে যমুনা নদীতে বিকল্প দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সেতু মন্ত্রণালয়। উক্ত দ্বিতীয় যমুনা সেতু বগুড়ায় চেয়ে সংসদে প্রস্তাব উপস্থাপন করেছেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। গত রোববার তিনি জাতীয় সংসদ চলাকালীন এ দাবি উপস্থাপন করেন।

এর আগেও তিনি বগুড়ার উন্নয়নে বেশকিছু উন্নয়ন পরিকল্পনার কথা সংসদে উপস্থাপন করেন। গত রোববার সংসদে তিনি বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জন্য দাবি উপস্থাপন করে বলেন, এই এলাকার মানুষের প্রধান সমস্যা হল নদী ভাঙন।

এই নদী ভাঙনের হাত থেকে তারা রক্ষা পেতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং তার সহযোগিতায় মানুষকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে চাই। চরাঞ্চলের মানুষ বেশিরভাগই বৈষম্যের শিকার। সেখানে স্কুল নাই, কলেজ নাই, সেখানে কোনও  রাস্তাঘাট নাই।

তাদের নিরাপত্তার জন্য চরাঞ্চলে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করতে চাই, সেখানে একটি শস্য হিমাগার স্থাপন, সোনাতলা এবং সারিয়াকান্দির রাস্তা প্রশস্তকরণসহ সোনাতলা এবং মোকামতলায় বাইপাস নির্মাণ করতে চান। তিনি আরও বলেন, যমুনা সেতু দিয়ে গোটা উত্তরবঙ্গের মানুষ যাতায়াত করে। ঈদের সময় কোনও একটি দুর্ঘটনা হলে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে লাখ লাখ মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হন। এজন্য আরও বগুড়া সারিয়াকান্দি হয়ে মাদারগঞ্জের নৌরুটে আরও একটি  দ্বিতীয় যমুনা সেতু করা যায়, সেক্ষেত্রে বগুড়া থেকে ঢাকার ৭০ কিলোমিটার রাস্তা কমে যাবে।

সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি বলেন, আলহাজ কাজী রফিকুল ইসলাম এমপি জাতীয় সংসদে সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলার উন্নয়ন নানামুখী প্রস্তাব করেছেন। দুই উপজেলার মানুষ এজন্য তাকে ধন্যবাদ জানায়।

বিশেষ করে দেশের দ্বিতীয় যমুনা সেতু তিনি বগুড়ায় দাবি করেছেন। এটি বাস্তবায়ন হলে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সাথে রাজশাহী এবং রংপুর বিভাগের সরাসরি সংযোগ স্থাপন হবে। কৃষিপণ্য পরিবহন সহজসহ সকল ধরণের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। প্রায় ৭০ কিলোমিটার সড়কের দূরত্ব কমবে এবং উত্তরবঙ্গের মানুষের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে। যমুনা সেতুর ওপর চাপ কমবে এবং যানজট নিরসন হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সংসদে দ্বিতীয় যমুনা সেতু বগুড়ায় চাইলেন কাজী রফিক এমপি

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার