Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংসদে স্পিকারের ভুল ধরিয়ে দিলেন চিফ হুইপ

BN DESK
07 April 2026, 03:53 AM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের ভুল ধরিয়ে দিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সোমবার (৬ এপ্রিল) সংসদে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল ২০২৬ পাশের জন্য উত্থাপন করেন। বিলটি পাসের জন্য স্পিকার বলেন, ‘সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল ২০২৬ পাস করা হোক।’

আইনটি সংসদে পাস হলে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘এইখানে আমাদের কাগজ সেই ভাবে আসেনি, এটা সংসদে যেভাবে বিল উত্থাপিত আকারে হয়েছে সেভাবেই সংযুক্ত করতে হবে। অন্যথায় একটু গ্যাপ থেকে যায় এবং লেজিস্লেশন (আইন প্রণয়ন) এর জন্য এটি খুব গুরুত্বপূর্ণ শব্দ।’

জবাবে স্পিকার বলেন, ‘অতএব সংসদে উত্থাপিত ‘‘আকারে’’ এই ‘‘আকারে’’ শব্দটি বলতে হবে? আমরা এটা উত্থাপিত আকারে ইনক্লুড (অন্তর্ভুক্ত) করে নিলাম। ধন্যবাদ আপনাকে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সংসদে স্পিকারের ভুল ধরিয়ে দিলেন চিফ হুইপ

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার