Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

BN DESK
12 March 2026, 02:04 AM পড়তে ১ মিনিট

আগামীকাল ১২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ বিধিনিষেধ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১১ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মার্চ বুধবার রাত ১২টা থেকে এই আদেশ কার্যকর হবে এবং জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

 

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী বেশ কয়েকটি সড়ক ও এলাকায় এ বিধিনিষেধ কার্যকর থাকবে। এর মধ্যে রয়েছে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও সড়কের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত।

এছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবন-এর সংরক্ষিত এলাকা ও সীমানার ভেতরের সব রাস্তা ও গলিতে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও যানবাহন চালকদের জনস্বার্থে জারি করা এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার