Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোরে নির্বাচনি দায়িত্বে ৫৩ বিজিবি

BN DESK
07 February 2026, 10:12 PM পড়তে ১ মিনিট

নাটোর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাটোর জেলায় নির্বাচনি দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে নাটোর জেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ৫৩-বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি থেকে নাটোর জেলায় নির্বাচনি দায়িত্ব পালন শুরু করেছে ৫৩-বিজিবি। নির্বাচনি মোতায়েনের অংশ হিসেবে নাটোর জেলার ৪টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৭টি উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুন ৭টি বেইজ ক্যাম্পে অবস্থান করে প্রতি ক্যাম্পে ২ প্লাটুন করে দায়িত্ব পালন করছে।

নিরাপত্তা আরও জোরদার করতে বডি অন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে নির্বাচনি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যা স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। এসব ইউনিট মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোরে নির্বাচনি দায়িত্বে ৫৩ বিজিবি

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার