Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংসদ সচিবালয় কমিশন গঠন

BN DESK
05 April 2026, 03:45 AM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদের স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) এটি প্রকাশে আসে।

 

সংসদ সচিবালয় কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। পাশাপাশি কমিশনের সদস্য হিসেবে ৪ জনকে রাখা হয়েছে। তারা হলেন- প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ এর ৭ ধারা অনুযায়ী এই সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

সংসদ সচিবালয় কমিশন গঠন

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার