Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংসার ভাঙার গুঞ্জন যশ-নুসরাতের!

BN DESK
03 September 2026, 10:17 PM পড়তে ১ মিনিট
সংসার ভাঙার গুঞ্জন যশ-নুসরাতের!

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান-যশ দাশগুপ্ত। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন এই জুটি। তাদের ঘরে একটি পুত্র সন্তানও রয়েছে। সম্প্রতি তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে।

কিছুদিন আগেও দুজনকে দেখা গেছে তাদের নতুন সিনেমার প্রচারণায়। জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জীকে নিয়ে তারা দারুণভাবে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের এমন খবরে ভক্ত দর্শকদেরও মন ভেঙেছে। জল্পনার শুরু ইনস্টাগ্রামে যশের এক পোস্ট থেকেই। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। তিনি লেখেন ‘তোমার পাশে একমাত্র তুমিই থাকো।’ এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়।

কিন্তু আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে। ইনস্টাগ্রাম ঘেটে দেখা গেছে, অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তারপর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। অন্য দিকে যশ পোস্ট করেছেন তার বড় ছেলের ছবি, যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা।

যদিও নায়ক, নায়িকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তাদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত-একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরাতকে। অন্যদিকে যশেরও এটি দ্বিতীয় বিয়ে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সংসার ভাঙার গুঞ্জন যশ-নুসরাতের!

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার