Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সঙ্গীতে আজীবন ও বিশেষ সম্মাননা পেলেন কনকচাঁপা ও কাঙ্গালিনী সুফিয়া

BN DESK
09 April 2026, 02:42 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সম্মাননা পেলেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী  রুমানা মোর্শেদ কনক চাঁপা। এছাড়া বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন লোকসংগীতের কিংবদন্তি কাঙ্গালিনী সুফিয়া। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০২৫ এ তাদের হাতে এই সম্মননা তুলে দেওয়া হয়।

বগুড়ার পাঁচতারকা হোটেল ‘মম ইন’-এর উন্মুক্ত প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার রাতে ‘২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তাদের এই সম্মননা দেওয়া হয়। অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করেন বিশিষ্ট অভিনেত্রী আফসানা মিমি। কনকচাঁপার জীবনী পড়ে শোনান চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, ইমপ্রেস চ্যানেল আইয়ের চেয়ারম্যান আব্দুর রশীদ মজুমদারসহ অন্যান্যরা।

কনক চাঁপাকে উত্তরীয় পরিয়ে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সম্মাননা গ্রহণের পর কনক চাঁপা বলেন, আজীবন সম্মাননা মানে শিল্পীকে মনে করিয়ে দেওয়া তার বিদায় নেওয়ার সময় এসেছে। কিন্তু শিল্পীরা সব সময় ২৬ বছর বয়সে থাকতে চান।

আমিও তেমনি চাই। এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কনকচাঁপা অতিথিদের অনুমতিতে তার ক্রেস্টটি তার স্বামী সুরকার ও সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খানকে মঞ্চে ডেকে তাকে উৎসর্গ করেন। এ সময় তিনি বলেন, আমার স্বামীই আমার ওস্তাদজি। উনার উৎসাহ ও প্রেরণা না থাকলে আজ আমি একজন কনক চাঁপা হয়ে উঠতাম না।

কাঙ্গালিনী সুফিয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, চ্যানেল আই আমাকে যে সম্মান দিয়েছে সেই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আমি তাদের জন্য দোওয়া করি। এ সময় তিনি বলেন, আগে আমি সরকার থেকে যে ভাতা পেতাম, সেটা বন্ধ হয়ে গেছে।

তাই বর্তমান সরকারের মন্ত্রীর কাছে আমি আবেদন জানাই আমার ভাতা যেনো আমি ফিরে পাই। এ সময় মঞ্চে কাঙ্গালিনী সুফিয়া পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’ সহ বাদ্য ছাড়া খালি কণ্ঠে দুটি গান গেয়ে শোনান।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সঙ্গীতে আজীবন ও বিশেষ সম্মাননা পেলেন কনকচাঁপা ও কাঙ্গালিনী সুফিয়া

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার