Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, চালু হতে পারে বন্ধ কারখানা 

BN DESK
04 May 2026, 08:48 PM পড়তে ১ মিনিট

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বন্ধ কারখানাগুলোর ভবিষ্যৎ নির্ধারণে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। এছাড়া বৈঠকে অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এক মাস আগে নির্দেশনা দিয়েছি-কত দ্রুত আমরা কলকারখানা চালু করতে পারবো। এই সপ্তাহে আবার মিটিং করবো। বাংলাদেশের যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে, পর্যায়ক্রমে চালু করবো।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, চালু হতে পারে বন্ধ কারখানা 

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার