Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সন্তানদের অবহেলায় অতিষ্ঠ হয়ে বগুড়ার শেরপুরে বৃদ্ধের আত্মহত্যা

BN DESK
07 May 2026, 03:14 AM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে রোগযন্ত্রণা, অভাব-অনটন ও সন্তানদের চরম অবহেলায় অতিষ্ঠ হয়ে আব্দুল হামিদ (৮০) নামের এক বৃদ্ধ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৬ মে) সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর পশ্চিম পাড়া গ্রামে নিহতের নিজ বসতবাড়ির পেছন থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত তরিফ উল্লা সরকারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরেই ছিলেন আব্দুল হামিদ রাতের কোনো এক সময় তিনি সবার অগোচরে বাড়ির পেছনে থাকা একটি ইউক্যালিপটাস গাছের ডালের সঙ্গে সুতার রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। আজ বুধবার (৬ মে) সকাল ৭টার দিকে প্রতিবেশী এক নারী ওই বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছে মরদেহটি ঝুলতে দেখে চিৎকার শুরু করেন।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। স্থানীয়রা বলেন, আব্দুল হামিদের স্ত্রী অনেক আগেই মারা গেছেন। মেয়েদের বিয়ে দিয়েছেন, ছেলেরা কর্মসূত্রে ঢাকায় বসবাস করেন। বাড়িতে তিনি একেবারেই নিঃসঙ্গ জীবনযাপন করতেন। দীর্ঘদিন ধরে পা ভেঙে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না এবং বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

অভাব-অনটনের সংসার হলেও ঢাকায় অবস্থানরত ছেলেরা তার কোনো খোঁজ খবর নিতেন না বা ঠিকমতো দেখভাল করতেন না। একাকিত্ব, স্বজনদের অবহেলা ও রোগ যন্ত্রণায় ওই বৃদ্ধ সব সময় চরম হতাশাগ্রস্ত থাকতেন। এই তীব্র হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, একজন বৃদ্ধের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সন্তানদের অবহেলায় অতিষ্ঠ হয়ে বগুড়ার শেরপুরে বৃদ্ধের আত্মহত্যা

B
BN DESK | 07 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার