Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সন্তানদের সামনে মাকে ছুরিকাঘাত করে হত্যা করলো বাবা

BN DESK
07 October 2025, 05:53 PM পড়তে ১ মিনিট
সন্তানদের সামনে মাকে ছুরিকাঘাত করে হত্যা করলো বাবা

মফস্বল ডেস্ক: টাঙ্গাইলের সখিপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে কাকলি আক্তার (৩২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সখিপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। পরে রবিবার সকালেও তাদের ১৩ ও ৯ বছরের সন্তানের সামনেই স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মেহেদী তার স্ত্রী কাকলির পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় মাকে রক্তাক্ত অবস্থায় দেখে সন্তানেরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা কাকলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল ভূঁইয়া বলেন, ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সখিপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদল বাদী হয়ে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: টাঙ্গাইল সখিপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সন্তানদের সামনে মাকে ছুরিকাঘাত করে হত্যা করলো বাবা

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার