Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সন্ত্রাসী হামলায় ইরানি বাজিস কমান্ডার নিহত

BN DESK
02 September 2026, 10:25 PM পড়তে ১ মিনিট
সন্ত্রাসী হামলায় ইরানি বাজিস কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চল জাহেদানে অবস্থিত বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর একটি ঘাঁটির কমান্ডারকে হত্যা করা হয়েছে।

ইরানের দক্ষিণ-পূর্বে আইআরজিসির আঞ্চলিক সদর দপ্তর অপারেশনাল বেস কুদস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, জাহেদানের শিরাবাদ জেলার ইমাম হাদি মসজিদে নামাজ আদায়কারীদের রক্ষা করতে গিয়ে বাসিজ কমান্ডার জাভেদ করিমকোশতেহ নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সন্ত্রাসীরা যখন করিমকোশতেহকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তখন তিনি মসজিদের প্রবেশপথে পাহারা দিচ্ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ঘটনার তদন্ত চলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বুধবার জাহেদানে নিহত কমান্ডারের জানাজা অনুষ্ঠিত হবে।

সূত্র: মেহের নিউজ

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলায় ইরানি বাজিস কমান্ডার নিহত

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার