Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সন্দ্বীপে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

BN DESK
04 September 2026, 10:42 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের সন্দ্বীপে সড়ক দুর্ঘটনায় শাহীন (৩০) নামের এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার তালতলী বাজারের দক্ষিণে রহমতপুর-হাজীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহীন সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত খাঁ এলাকার লন্ডনী চৌধুরীর বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীপুর এলাকার একটি সড়কে সাইকেল চালানোর সময় মালবাহী একটি ট্রাকের ধাক্কায় শাহীন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্দ্বীপ থানার পরিদর্শক ( তদন্ত) সুজন হালদার জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। নিহত শাহীনের লাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সন্দ্বীপে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার