Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে ডাকাতির চেষ্টা, পিস্তলসহ গ্রেপ্তার ৩

BN DESK
10 October 2025, 10:55 AM পড়তে ১ মিনিট
সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে ডাকাতির চেষ্টা, পিস্তলসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। এ সময় আরও দুজন পালিয়ে যায়।

গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত তিন যুবক হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লবপুর গ্রামের খোকন মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩০), সদর উপজেলার বাহুরূপা গ্রামের জসীম উদ্দীনের ছেলে মোহাম্মদ রকিবুল হাসান রিয়াদ (২৮) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার নয়া কান্দি গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা (৩৫)। 

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এসব তথ্য দেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মঙ্গলবার রাতে টমসম ব্রিজ এলাকায় তল্লাশিকালে উপপরিদর্শক (এসআই) খাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে যাত্রীবেশে থাকা খাইরুল হাসান পুলিশের উদ্দেশ্য অস্ত্র তাক করে। এ সময় এসআই খাজু মিয়া আসামি খায়রুল হাসানকে ঝাপটে ধরেন। উপস্থিত অন্যান্যদের সহযোগিতায় মো. রাকিবুল হাসান রিয়াদ ও সোহাগ মোল্লাকেও আটক করা হয়। এই আরও দুই যুবক পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয় । 

 

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত ৪০ মামলার আসামি খাইরুল ও ১৬ মামলার আসামি মো. রাকিবুল। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে তারা জামিনে বের হন। পরে রাত সাড়ে ১০ টায় তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্য বের হন। তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে নেওয়ার পর রিমান্ড চাইবে পুলিশ।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে ডাকাতির চেষ্টা, পিস্তলসহ গ্রেপ্তার ৩

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার