Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সন্ধ্যায় ঢাকায় ফিরছে সাফজয়ী যুবারা

BN DESK
04 April 2026, 10:19 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। শিরোপা নিয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল ঢাকায় পৌঁছাবে।

গতকাল মালদ্বীপে আসরের ফাইনাল ম্যাচে ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে বীরত্ব দেখিয়ে ভারতের দুটি শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। এরপর রোনান সুলিভানের নেওয়া শেষ শটে শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের। শিরোপা জেতার পর সাফ চ্যাম্পিয়নদের পুরস্কার দেওয়ার তাৎক্ষণিক ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানও। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সন্ধ্যায় ঢাকায় ফিরছে সাফজয়ী যুবারা

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার