Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সফল ব্রেন টিউমার অপারেশন শেষে কেবিনে তানিয়া বৃষ্টি

BN DESK
03 September 2026, 09:34 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক :  ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর আজ সোমবার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে পোস্ট-অপারেটিভ কেয়ারের কেবিনে স্থানান্তর করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সকাল আহমেদ।

সকাল আহমেদ জানান, ‘আজ সকাল ১০টার দিকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তানিয়া বৃষ্টিকে।’ গতকাল চার ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার চলে। সেটি রাত ৮টা ৪০ সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং টিউমার সম্পূর্ণ অপসারিত হয়েছে।

অভিনেত্রী নিজেই গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে এই অস্ত্রোপচারের খবর জানিয়েছেন। পোস্টে তিনি বসে ছিলেন হাসপাতালের বিছানায়, হাতে তোড়া ফুল এবং লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিতই অবমুক্ত হচ্ছে তার অভিনীত নতুন নাটক, যা অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করছে। সম্প্রতি স্বল্প ব্যবধানে মুক্তি পাওয়া একাধিক নাটকের কারণে তিনি আলোচনায় ছিলেন। ২০১৫ সালে আকরাম খানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সফল ব্রেন টিউমার অপারেশন শেষে কেবিনে তানিয়া বৃষ্টি

B
BN DESK | 16 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার