Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সব যেন আগের মতো ঠিক হয়ে যায় : তানিয়া বৃষ্টি

BN DESK
07 September 2026, 12:41 PM পড়তে ১ মিনিট

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন শঙ্কামুক্ত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। সুস্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভক্তদের আশ্বস্ত করেছেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি বলেন, ‘আলহামদুলিল্লাহ্, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আসলে অনেক ভালো আছি, ব্যথা নেই আল্লাহর রহমতে।

অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকতে হয়েছে তাকে। তার কথায়, আপনারা দোয়া করবেন যেন একদম ঠিক হয়ে যাই। অনেকদিন গ্যাপ গেছে, শুট অফ গেল। ঈদে আসলে কাজগুলো কম হয়ে গেল। ইনশাআল্লাহ্ দোয়া করবেন সবাই যেন আবারও কাজ শুরু করি।

হাসপাতালের দিনগুলোর কথা জানিয়ে এই তারকা আরও বলেন, সব যেন আগের মতো ঠিক হয়ে যায়। আমি এখন বাসায় আছি। সার্জারির পর ২ থেকে ৩ দিন হাসপাতালে ছিলাম, এরপর বাসায় চলে আসছি।

তানিয়া বৃষ্টির এই আকস্মিক অসুস্থতার খবরে তার ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে তার দ্রুত সুস্থতা ও কাজে ফেরার সংকল্পে স্বস্তি ফিরেছে শোবিজ অঙ্গনে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সব যেন আগের মতো ঠিক হয়ে যায় : তানিয়া বৃষ্টি

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার