Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আগে আলোচনা করতে পারতো

BN DESK
12 March 2026, 09:20 PM পড়তে ১ মিনিট

সংসদের প্রথম অধিবেশনে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতি করার প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিরোধী দল। সেইসঙ্গে বিরোধী দল জানিয়েছে, এমনটা করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করে নিতে পারতো।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশ শুরু হয়।

বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এ প্রস্তাবে সমর্থন জানান। তবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি সংসদে বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সংসদে সভাপতি করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করতে পারতো।

শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত বক্তব্য দেন।বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তারেক রহমান বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।এসময় তিনি পাঁচ বারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতিত্ব করার প্রস্তাব রাখেন। সরকার দলীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান।

বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এ প্রস্তাবে সমর্থন জানান। তবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি সংসদে বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সংসদে সভাপতি করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করতে পারতো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আগে আলোচনা করতে পারতো

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার