Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সমন্বয়কদের গাড়িতে ছিনতাই, ১৪৮ মোবাইলসহ গ্রেফতার ৩

BN DESK
02 September 2026, 06:38 PM পড়তে ১ মিনিট
সমন্বয়কদের গাড়িতে ছিনতাই, ১৪৮ মোবাইলসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৪৮টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, রাকিম মিয়া, আনোয়ার ও মিন্টু মিয়া।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, গত রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করে মোবাইল ছিনতাই করা হয়। সেই ঘটনায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও মোবাইল উদ্ধার করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সমন্বয়কদের গাড়িতে ছিনতাই, ১৪৮ মোবাইলসহ গ্রেফতার ৩

B
BN DESK | 11 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার