Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সমু চৌধুরীকে স্বপ্নে দেখলেন খায়রুল বাসার

BN DESK
04 September 2026, 03:54 AM পড়তে ১ মিনিট
সমু চৌধুরীকে স্বপ্নে দেখলেন খায়রুল বাসার

রাতের ঘুমে দেখা স্বপ্ন কখনো মনে গেঁথে থাকে গভীরভাবে। ঠিক তেমনই এক অনুভূতির কথাই সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেতা খায়রুল বাসার। বিষয়টি ঘিরে আবেগে ভেসেছেন তার অনুসারীরাও।

এক ফেসবুক পোস্টে খায়রুল বাসার লেখেন, ‘রাতে সমু চৌধুরী ভাইকে স্বপ্নে দেখলাম। আমাকে দেখে ভীষণ আপ্লুত হলেন, জড়িয়ে ধরলেন। তারপর ঘুম ভেঙে গেলো!

বাসার আরও জানান, সমু চৌধুরী জীবনানন্দ দাশের ভক্ত। প্রায়ই মেসেঞ্জারে কবিতা আবৃত্তি করে পাঠান, যা তিনি মুগ্ধ হয়ে শোনেন। পোস্টে তিনি লেখেন, ‘ভাবছিলাম ঢাকায় ফিরে দেখা করব ভাইয়ের সাথে। কেন এত আনন্দ বেছে নিলেন? কেন ঘরে ফিরছেন না? দেখা হলে জিজ্ঞেস করবো। এদিকে উনি চলে গেলেন বরিশালের কোন এক গ্রামে! মুগ্ধতা নিয়ে সেই গ্রামের আলো বাতাস গাছপালার গল্প বলছেন!

খায়রুল বাসারের এই হৃদয়ছোঁয়া পোস্ট অনেককেই আবেগাপ্লুত করেছে। সমু চৌধুরীর প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা ও একান্ত মুগ্ধতার গল্প সবাইকে যেন স্পর্শ করেছে। পোস্টটিতে ৩০ হাজারের মতো রিয়েক্ট পড়েছে।

সেখানে এসে কমেন্ট করেছেন সমু চৌধুরীও। লিখেছেন, ‘ভালো থাকিস সবসময়’।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সমু চৌধুরীকে স্বপ্নে দেখলেন খায়রুল বাসার

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার