Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সম্মান যার প্রাপ্য, তাকেই দিন: তৌসিফ

BN DESK
10 October 2025, 06:43 AM পড়তে ১ মিনিট
সম্মান যার প্রাপ্য, তাকেই দিন: তৌসিফ

তৌসিফ মাহবুব ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, অপরদিকে শাকিব খান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা। শাকিব খান কাঁধে হাত রাখলেন তৌসিফের। আর এই ছবিটিই সামাজিকমাধ্যমে ভাইরাল।

একটা সময় ছিল যখন নাটক ও সিনেমার শিল্পীদের মধ্যে বিভাজন ছিল।

সাম্প্রতিকসময়ে সেই বিভাজন যেন ক্রমশ কমে আসছে। ছোট পর্দা থেকে অনেকে বড় পর্দায় আসছেন, করছেন কাজ। এই ছবি কি তেমন বার্তা দেয়? এটা এখন বলা না গেলেও সময়ই বলে দেবে।

ছবির নেপথ্যে কী? মাস কয়েক আগে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের আমন্ত্রণে শাকিব খানের অফিসে জমেছিল এক তারকা আড্ডা।

সেখানে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, জোভানসহ অনেকেই। সেই আড্ডায় যোগ দিয়েছিলেন তৌসিফও; যার এক ফাঁকে শাকিব খানের সঙ্গে ছবি তুলেছিলেন তৌসিফ।

সেই ছবিই সামাজিকমাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় শেয়ার করেন তৌসিফ মাহবুব। ছবিতে দেখা যায়, তৌসিফের কাঁধে হাত রেখে বসে আছেন ঢালিউডের এই সুপারস্টার।

ছবির ক্যাপশনে তৌসিফ লেখেন, ‘সম্মান যার প্রাপ্য, তাকেই দিন। গর্বের সঙ্গে দাঁড়ালাম বাংলা সিনেমার রাজা শাকিব খানের পাশে।

ছবি প্রকাশের পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে; ভক্তদের প্রতিক্রিয়া-মন্তব্যে ভরে ওঠে পোস্টটি।

বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানকে তৌসিফ তার নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। এদিকে নিজের কাজ নিয়েও বেশ আলোচনায় আছেন তৌসিফ মাহবুব।

ভিকি জাহেদের পরিচালনায় আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘খোয়াবনামা’। যেখানে মুখ্য ভূমিকায় আছেন তৌসিফ, বিপরীতে রয়েছেন তানজিন তিশা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সম্মান যার প্রাপ্য, তাকেই দিন: তৌসিফ

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার