Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরকারবিরোধী বিক্ষোভের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

BN DESK
01 September 2026, 07:36 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে যোগসাজশের দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে রোববার মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, মামলাটি পর্যালোচনা এবং সুপ্রিম কোর্ট কর্তৃক চূড়ান্ত রায় নিশ্চিত হওয়ার পর মোহাম্মদ-আমিন বিগলারি এবং শাহিন ভাহেদপারস্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ওই দুই ব্যক্তি জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিল। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ডিসেম্বরের শেষের দিকে এই বিক্ষোভ শুরু হয়, যা পরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। গত ৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ-প্রতিবাদ চরমে পৌঁছায়।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবেশগুলো শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে হত্যা ও ভাঙচুরের মতো ‘বিদেশি উস্কানিতে সৃষ্ট দাঙ্গায়’ পরিণত হয়। সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ বা বিরোধী দলগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তি, নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন (এমইকে)-এর সদস্যসহ একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

শনিবার ইরান এমইকে-এর দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করে। এর আগে সপ্তাহের শুরুতে এই গোষ্ঠীর আরও চারজন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে গত মাসে আরও তিনজনের একই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সরকারবিরোধী বিক্ষোভের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার