Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া

BN DESK
24 May 2026, 06:43 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সার্বিয়া। স্থানীয় সময় শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে হাজার হাজার মানুষ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারবিরোধী বিক্ষোভে জড়ো হয়। সমাবেশে আগাম নির্বাচনের দাবি জানান বিক্ষোভকারীরা। দেশটির স্বৈরাচারী প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

বেলগ্রেডের একটি কেন্দ্রীয় চত্বরে সমাবেশটি শুরুর দিকে শান্তিপূর্ণভাবে চললেও, পরে একদল তরুণ হামলাকারী দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের ব্যারিকেডের দিকে পাথর ও বোতল ছুড়ে মারেন তারা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গিয়ে পেপার স্প্রে ব্যবহার করে। একপর্যায়ে সংঘর্ষ থেমে যায়। এতে ২৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বলকান এই দেশটিতে ভুচিচের কঠোর শাসনকে নাড়িয়ে দেওয়া গণবিক্ষোভগুলো দমন করার চেষ্টা করছেন তিনি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার উত্তরে একটি ট্রেন স্টেশনে ঘটা মর্মান্তিক দুর্ঘটনার পর জবাবদিহির দাবিতে বিক্ষোভ শুরু হয়। এক বছরেরও বেশি সময় পরেও, শনিবারের বিশাল জনসমাগম এটাই ইঙ্গিত দেয় যে অসন্তোষ এখনো বিদ্যমান।

সূত্র: বার্তা সংস্থা এপি

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার