Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরকারি নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার চালু রাখলে আইনানুগ ব্যবস্থা

BN DESK
04 September 2026, 03:19 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতর উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

কিন্ত বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ওই প্রজ্ঞাপন উপেক্ষা করে ক্লাস ও শ্রেণি কার্যক্রম এবং কোচিং সেন্টার পরিচালনা করার অভিযোগ উঠেছে। একই সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচারিত হচ্ছে বলে বগুড়া জেলা শিক্ষা অফিসার ও কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বাস্তবায়ন জেলা কমিটি বগুড়ার সদস্য সচিব রমজান আলী আকন্দ স্বাক্ষরিত গত ৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রমজান আলী আকন্দ সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা এভাবে অমান্য করা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিধিমালার পরিপন্থী। পবিত্র রমজান, সার্বিক আইন শৃঙ্খলা, যানজটসহ বিভিন্ন কারণে কোমলমতি শিক্ষার্থীদের সার্বিক বিবেচনায় জেলার ষংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম, কোচিং সেন্টার বন্ধ রাখার অনুরোধ করেন।

এরপরও যদি শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণি কার্যক্রম, কোচিং সেন্টার পরিপত্রের বাত্যয় ঘটে তবে সেইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ও বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সরকারি নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার চালু রাখলে আইনানুগ ব্যবস্থা

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার