Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা

BN DESK
10 October 2025, 10:26 PM পড়তে ১ মিনিট
সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা

ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় হাজারখানেক শিক্ষার্থী অংশ নেন।

প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির পাশাপাশি ঢাকার ঘটনায় পুলিশের ভূমিকার প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দেন। কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের একাংশ সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়েন।

এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ইন্টেরিমের জ্ঞানবুদ্ধি লোপ পেয়েছে, মানে ইন্টেরিম এখন মৃত। এজন্য আমরা গায়েবানা জানাজা পড়েছি। আমাদের দাবি ছিল তিন দফা। কিন্তু যেহেতু এখন ছাত্রদের রক্ত ঝরেছে, তাই আমাদের দাবি হয়েছে চার দফা পুলিশকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং হামলায় জড়িতদের বিচার করতে হবে। অন্যথায় আমরা আবারও লংমার্চ টু যমুনা ঘোষণা করব।

বিক্ষোভের কারণে মুরাদপুর, অক্সিজেন সড়ক, চকবাজার ও মেডিকেল সংযোগ সড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকে পড়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার