Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরকার পতনের ঢেউ সিরিয়ার ফুটবলেও

BN DESK
02 September 2026, 11:53 AM পড়তে ১ মিনিট
সরকার পতনের ঢেউ সিরিয়ার ফুটবলেও

স্পোর্টস ডেস্ক : সিরিয়ায় আসাদ সরকার পতনের পর পরিবর্তনের ঢেউ লেগেছে সিরিয়ার ফুটবলেও। আগের শাসন আমলে থাকা জাতীয় ফুটবল দলের কিট ও লোগোর রং পরিবর্তন করা হয়েছে।

বিরোধীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরই নতুন ঘোষণা দেয় সিরিয়ার ফুটবল ফেডারেশন। তারা এক বিবৃতিতে জানায়, পুরুষ জাতীয় দলটির লোগো ও জার্সির রংয়ে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে সিরিয়ার ফুটবল জার্সির প্রধান রং ছিল লাল, যা এখন থেকে সবুজ। এসএফএ’র সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও লাল রংয়ের পরিবর্তে সবুজ রং ব্যবহৃত হচ্ছে। এক অনানুষ্ঠানিক ফুটবল পেজে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটি সিরিয়ার খেলার জগতে একটি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক, যা স্বজনপ্রীতি, পক্ষপাত ও দুর্নীতিমুক্ত।’

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৫তম অবস্থানে থাকা সিরিয়া সর্বশেষ ২০১২ সালে পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফি জিতেছিল। দেশটির অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মাঝেও দলটি ধরে রেখেছে এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দলের খ্যাতি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সরকার পতনের ঢেউ সিরিয়ার ফুটবলেও

B
BN DESK | 10 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার