Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে: পাট প্রতিমন্ত্রী

BN DESK
02 September 2026, 09:25 PM পড়তে ১ মিনিট

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ব‍্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে ব‍্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরি করা হবে। এরই মধ‍্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি।

প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক চাকাকে গতিশীল করা। ব‍্যবসায়ীদের পাশে সরকার আছে, থাকবে।
সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘোড়াশালে প্রাণের কারখানা (এএমসিএল) পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত বন্ধ থাকা কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারি-বেসরকারি যে কোনো ব্যবস্থাপনায় জুট মিলগুলো চালু করতে সচেষ্ট রয়েছে সরকার।

তিনি আরও বলেন, নরসিংদীর দুটিসহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আর কর্মসংস্থান সৃষ্টি হলে আগে স্থানীয়রা অগ্রাধিকারের ভিত্তিতে কাজের সুযোগ পাবে।

মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বন্ধ থাকা জুটমিলগুলো লিজের নামে লুটপাট করার অভিযোগ রয়েছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। যদি কোনো অসংগতি থাকে, তবে ব্যবস্থা নেওয়া হবে

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্মসচিব হাফসা বেগম, বিজেএমসি চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহদত হোসেন কবির, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমদেসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে: পাট প্রতিমন্ত্রী

B
BN DESK | 21 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার