Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরাইলে পলিথিন উৎপাদনকারীকে কারাদণ্ড

BN DESK
05 September 2026, 04:57 AM পড়তে ১ মিনিট
সরাইলে পলিথিন উৎপাদনকারীকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে কামাল মিয়া (৪০) নামে কারখানা মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার (১১ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়। কামাল মিয়ার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, অবৈধভাবে পলিথিন প্রস্তুত করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানায় মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সরাইলে পলিথিন উৎপাদনকারীকে কারাদণ্ড

B
BN DESK | 11 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার