Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরাইলে যানজটে আটকা পড়া দুই মাইক্রোবাসে ডাকাতি

BN DESK
10 October 2025, 09:26 PM পড়তে ১ মিনিট
সরাইলে যানজটে আটকা পড়া দুই মাইক্রোবাসে ডাকাতি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যানজটে আটকা পড়া দুই মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) ভোরে মহাসড়কের সরাইলের শাহবাজপুর ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া একটি মাইক্রোবাসের যাত্রী এমএইচসি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রুবেল আরিফ জানান, তারা কয়েকজন বন্ধু মিলে মাইক্রোবাসযোগে সিলেটে বেড়াতে যাওয়ার সময় তাদের মাইক্রোবাসটি অন্যান্য যানবাহনের সঙ্গে শাহবাজপুর এলাকায় যানজটে আটকে পড়ে। ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের এবং পাশের একটি মাইক্রোবাসে হামলা করে। তাদের গাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, ৫টি দামি মোবাইলসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। তিনি জানান, পাশের মাইক্রোবাস থেকেও লক্ষাধিক টাকাসহ ৩/৪টি মোবাইল লুট করে নিয়েছে। তিনি বলেন, ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যেই সরাইল থানার এসআই আবীর আহমেদের নেতৃত্বে সরাইল থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।

এ ব্যাপারে কথা বলার জন্য এসআই আবীর আহমেদের মোবাইলে একাধিক বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, মহাসড়ক হাইওয়ে পুলিশ দেখভাল করে। তবে তিনি শুনেছেন, একদল যুবক মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে ৩/৪টি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছার আগেই যুবকেরা চলে যায়। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেননি।

এ ব্যাপারে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিশ্বরোড গোলচত্বর এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় এবং ঘটনাস্থল সরাইল থানা পুলিশ দেখভাল করায় তিনি এ ধরনের কোনো খবর পাননি।

উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় গত বুধবার রাতে বালিবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে বৃহস্পতিবার দিনভর ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া বৃহস্পতিবার রাতেও ওই এলাকায় যানজট অব্যাহত ছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সরাইলে যানজটে আটকা পড়া দুই মাইক্রোবাসে ডাকাতি

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার