Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সহজেই হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করতে পারবেন

BN DESK
03 September 2026, 04:01 PM পড়তে ১ মিনিট
সহজেই হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করতে পারবেন

সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। জরুরি এবং বড় সাইজের ফাইল আদান-প্রদানের জন্য সবচেয়ে উপযোগী হোয়াটসঅ্যাপ। এছাড়াও ছবি বা ভিডিওর রেজোলিউশন ঠিক রেখে পাঠাতে হোয়াটসঅ্যাপই সবার পছন্দের মাধ্যম।

তবে এসব ছবি, ভিডিও জমতে থাকে ফোনের স্টোরেজে বড় বড় ফাইল, ভিডিওর ফলে অল্পতেই ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যায়। পরবর্তিতে কোনো কিছু ডাউনলোড করতে গেলে বারবার নোটিফিকেশন আসতে থাকে স্টোরেজ ফুল। তবে এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই।

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্টোরেজ নিয়মিত পরিষ্কার করুন। অর্থাৎ অপ্রয়োজনীয়, পুরোনো কিংবা বড় ফাইলগুলো সরিয়ে ফেলুন। যেসব ছবি বা ভিডিও আর লাগছে না সেগুলো ডিলিট করে দিন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন-

>> এজন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলুন।
>> এরপর থ্রি ডট মেনুতে ট্যাপ করুন এবং সেটিংসে যান।
>> সেখান থেকে স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করুন।
>> এরপর ৫ এমবির চেয়ে বেশি ফাইলের অপশনটি ট্যাপ করুন।
>> এবার সেখান থেকে আপনি ডিলিট করতে চান এমন যে কোনো মিডিয়া ফাইল সিলেক্ট করুন।
>> রিমুভ অপশনে ক্লিক করুন।
>> চাইলে একবারে একাধিক ফাইল ডিলিট করতে পারবেন। আবার একেকটি করে করতে পারেন।

সূত্র : হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

সহজেই হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করতে পারবেন

B
BN DESK | 05 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার