Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাংবাদিকদের নিরাপত্তায় লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি

BN DESK
01 September 2026, 06:19 PM পড়তে ১ মিনিট
সাংবাদিকদের নিরাপত্তায় লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি

সাংবাদিকদের নিরাপত্তায় সরকারকে লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি জানিয়েছেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. শাহানুর ইসলাম।

আজ সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাব চত্বরে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ দাবি জানান। মানববন্ধনে মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।

শাহানুর ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিক নির্যাতন, গুম ও হত্যা শুরু হয়েছিল।

আবার চব্বিশের স্বাধীনতার পরেও আমরা আসাদুজ্জামান তুহিনকে হারালাম। এর আগে সাগর- রুনীর হত্যার মামলার তদন্ত বছরের পর বছর চলে গেলেও বিচার হচ্ছে না। তাই সরকারকে বলবো আমাদের নিজের রক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স দেন। নাহলে আমাদের নিরাপত্তার বিধান করেন।

যারা সাংবাদিক হত্যার নেপথ্যে আছেন তাদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেন তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহসভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহহির, সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তায় লাইসেন্সকৃত অস্ত্র দেওয়ার দাবি

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার