Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাংবাদিকেরা দেশ ও জাতির বিবেক এবং সমাজের দর্পণ : এমপি মিলটন

BN DESK
27 July 2026, 08:38 PM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া- ৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেছেন, সাংবাদিকেরা দেশ ও জাতির বিবেক এবং সমাজের দর্পণ। সংবাদ কর্মীরা জনগণের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ লিখনির মাধ্যমে এলাকার সমস্যা ও বহুমুখী উন্নয়নমূলক কাজ তুলে ধরবেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার মাদক প্রতিরোধে নতুন আইন জারি করেছেন। তাই মাদকের হাতে থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। তা না হলে তরুনেরা অপরাধমূলক ঘটনার সাথে জড়িয়ে পড়ছে। দেশে অপরাধ ও মাদক দমনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। গতকাল রোববার বগুড়ার গাবতলী প্রেসক্লাব কর্তৃক আয়োজিত উপজেলা অডিটোরিয়াম হলরুমে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রেসক্লাবের সভাপতি রায়হান রানার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, মডেল থানার ওসি রাকিব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদাত হোসেন খান সাগর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল করিম, শফিকুল ইসলাম বুলবুল, অধ্যক্ষ রেজাউল বারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল আকন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পরিচয়পত্র তুলে দেন।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সাংবাদিকেরা দেশ ও জাতির বিবেক এবং সমাজের দর্পণ : এমপি মিলটন

B
BN DESK | 27 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার