Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোন দেশ-জাতি সমৃদ্ধ হতে পারে না - সাবেক উপ-মন্ত্রী দুলু

BN DESK
07 September 2026, 05:23 PM পড়তে ১ মিনিট
সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোন দেশ-জাতি সমৃদ্ধ হতে পারে না - সাবেক উপ-মন্ত্রী দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপ-মন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোন দেশ জাতি সমৃদ্ধ হতে পারে না। এজন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কে অনুমোদন দিয়ে ছিলেন।

জাসাস এই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিপ্লবের জন্য কাজ করছে। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে শহরের পশ্চিম আলাইপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নাটোর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাসাসের কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্র নায়ক হেলাল খান। এতে সভাপতিত্ব করেন জেলা জাসাসের প্রস্তাবিত কমিটির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মেহেদি হাসান।  এ সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত সাড়ে ১৫ বছর দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য।

গত ৫ আগস্ট হাসিনার অবৈধ সরকারের পতনের পর দেশের মানুষের মতো বিএনপি দ্রুত একটি নির্বাচন চেয়েছিল। সেই ভোট চাওয়ার জন্য অনেকে বিএনপিকে বাজে কথা বলেছে। কিন্তু এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কোন খারাপ কথা মেনে নিবে না।

তিনি বলেন, একটা দল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. ইউনুসের সাথে বৈঠক করা মেনে নিতে পারেনি। অথচ তারেক রহমান বলেছেন নির্বাচনে তারা যত বেশি আসনই পাক না কেন সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন। এরপরও ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে। গত সাড়ে ১৫ বছর দিল্লিুর সহযোগিতায় আওয়ামী লীগ এই দেশ শোষণ করেছে।

মানুষের কথা বলার অধিকার ছিল না, ভোট দেয়ার অধিকার ছিল না। কোন ভাবেই মত প্রকাশের স্বাধীনতা ছিল না। দুলু বলেন, দিল্লী নয় পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ। দেশের মানুষ এখন ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চায় দেশের জনগণ। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা জাসাসের প্রস্তাবিত কমিটির সাবেক যুগ্ম আহবায়ক বাউল আব্দুল খালেক সরদার প্রমুখ।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোন দেশ-জাতি সমৃদ্ধ হতে পারে না - সাবেক উপ-মন্ত্রী দুলু

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার