Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাইবার হামলায় অচল ইসরায়েলের রেলব্যবস্থা 

BN DESK
13 March 2026, 12:25 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সাইবার হামলার মাধ্যমে ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা অচল করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবাদ সংস্থাটির প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা হ্যাক করা হয়েছে। সাইবার হামলার ফলে শত্রুর রেলব্যবস্থা অচল হয়ে পড়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব রেলস্টেশন নিরাপদ নয়।

এদিকে বুধবার (১১ মার্চ) স্থানীয় সময় রাত দেড়টার দিকে উত্তর উপসাগরে ইরাকের উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। হামলার পর উভয় জাহাজেই আগুন লাগে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও)। পরে জাহাজ দুটির সব ক্রু সদস্যকে সরিয়ে নেয়া হয়। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মোট ৩৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সাইবার হামলায় অচল ইসরায়েলের রেলব্যবস্থা 

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার