Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাকিবের দলে ফেরা মামলার অগ্রগতির ওপর নির্ভরশীল

BN DESK
05 April 2026, 11:34 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। তবে পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ক দলে থাকছেন না। গতকাল শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সাকিবের ফেরা তার মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

সংবাদ সম্মেলনে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মিঠু বলেন, 'সাকিব দেশের ইতিহাসে সেরা খেলোয়াড়। এটা সবাই স্বীকার করি। সাকিবের ডিফারেন্ট মামলা আছে। যেটা বোর্ড সরকারকে এপ্রোচ করতে পারে। সেটা একাধিকবার করেছেও। সর্বশেষ আসিফ ভাই যখন এটা নিয়েছে, ব্যক্তিগতভাবে অনেক দূর এগিয়ে গেছে। ওর মামলা যদি না উঠে সে দেশে আসবে না। কথাটা খুব সিম্পল। বোর্ডের দোষ দিয়ে লাভ নাই।'

বিসিবি থেকে ঠিক কী কী প্রচেষ্টা ছিল এমন প্রশ্নে তিনি জানান, 'এপ্রোচ করা হইছে। কাল আমাকে টেলিফোন কইরেন আমি (বিস্তারিত) বলে দেবো। আমি আম্পায়ার্স কমিটিতে ছিলাম, এটাতে (সাকিবকে ফেরানোর কার্যক্রমে) যুক্ত ছিলাম না। সাকিবের চাওয়া, সরকার আর আমাদের সাহায্য যদি ম্যাচ করে (মিল হয়) তাহলে আসবে। তবে আমরা এখনও চাই সাকিব আসুক।'

এদিকে সাকিবকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল বলে একটি পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ওই পোস্ট আলোড়ন ফেলেছিল। যা নিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'আমার মনে হয় না উপদেষ্টা আমাদের সেভাবে বলেছে। এটা তার ব্যক্তিগত মতামত। আমি সবসময় বলে এসেছি সাকিবের সব কিছু যদি ক্লিয়ার থাকে সে এখনও বাংলাদেশের হয়ে খেলতে এভেইলেবল। বোর্ডের দৃষ্টিকোণও তাই। বোর্ডের সবসময় চেষ্টা ছিল সাকিব যেন ফিরে আসতে পারে।'

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সাকিবের দলে ফেরা মামলার অগ্রগতির ওপর নির্ভরশীল

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার