Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে ১০ আহত

BN DESK
05 September 2026, 05:19 AM পড়তে ১ মিনিট
সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে ১০ আহত

নিউজ ডেস্ক:  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চান্দের গাড়ি (জিপ গাড়ি) উল্টে পাহাড়ি খাদে পড়ে ১০ পর্যটক আহত হয়েছেন।  

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চান্দের গাড়ি করে একদল পর্যটক সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরছিলেন। পথে হাউস পাড়া এলাকার সড়কে গাড়িটি উল্টে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১০ পর্যটক আহত হন। আহতদের উদ্ধার করে সেনাবাহিনী খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামের পর্যটকদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎই গাড়িটি উল্টে সড়কে পাশে পাহাড়ে খাদে পড়ে গেলে ১০ পর্যটক আহত হয়। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা বলে জানান ওসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে ১০ আহত

B
BN DESK | 07 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার