Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাটুরিয়ায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

BN DESK
02 September 2026, 05:51 PM পড়তে ১ মিনিট
সাটুরিয়ায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাত ১০‌ টার দিকে উপজেলার গোলড়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাজমা বেগম(৩৫) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোয়ারিয়া এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

জানা যায়,ফারুক-নাজমা দম্পতি মানিকগঞ্জ সদর থেকে নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রোববার রাতে মোটরসাইকেল যোগে রওনা করেন।পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে নাজমা বেগম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।এসময় তার স্বামী ফারুক হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন বলেন, রোববার রাতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাক ড্রাইভার সহ ট্রাকটি আটক করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাটুরিয়ায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 30 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার