Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাটুরিয়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

BN DESK
01 September 2026, 06:17 PM পড়তে ১ মিনিট
সাটুরিয়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারবিরোধী মিছিল করায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২ জুলাই) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) তাদের সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুল ইসলাম।

গ্রেপ্তার সাতজন হলেন- ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মন্ডল (৫৫), ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মো. কায়ছার আহমেদ আজিজ (৫১), সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক, মো. শাহিনুর ইসলাম (৩৯), ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শুভ (২২), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য, বাদল কুমার সরকার (৫৫), ফুকুরহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আফছার উদ্দিন (৬০) ও তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য কেব্বত আলী।

 

এ বিষয়ে সাটুরিয়া থানার উপ-পরিদর্শক মিঠুন দাস বলেন, গতকাল বুধবার ২ জুলাই ঢাকা আরিচা মহাসড়কে গোলড়া নামক স্থানে সরকারবিরোধী একটি মিছিল বের করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের নেতৃত্বে। এতে সাটুরিয়া থানার এসআই আবু রায়হান সাটুরিয়া থানায় বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাটুরিয়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

B
BN DESK | 03 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার