Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতকানিয়ায় মুখোশধারীদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত

BN DESK
04 September 2026, 07:35 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে মো. শাহাদাত (৩০) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন।

আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহাদাত সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। তিনি চার সন্তানের জনক। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহাদাতের একটি চায়ের দোকান রয়েছে। রাতে তিনি নিজের দোকানে বসে ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ১৫ সদস্যের একদল মুখোশধারী সন্ত্রাসী দোকানে ঢুকে শাহাদাতের মাথায় হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আজ ভোরে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মোবারক হোসেনের দাবি, কয়েক মাস আগে যৌথ বাহিনীর হাতে ধরা পড়া এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর লোকজন শাহাদাতকে সন্দেহ করত। সেই শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

উপজেলা জামায়াতের আমির কামাল উদ্দিন শাহাদাতকে দলের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সাতকানিয়ায় মুখোশধারীদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার