Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাত মাসের অন্তঃসত্ত্বাকে তিনদিন আটকে দলবদ্ধ ধর্ষণ

BN DESK
02 September 2026, 06:27 AM পড়তে ১ মিনিট
সাত মাসের অন্তঃসত্ত্বাকে তিনদিন আটকে দলবদ্ধ ধর্ষণ

নিউজ ডেস্ক:   নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মাধবদী থানায় এই মামলা করেন। মামলার পরপরই পুলিশ ইকবাল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ভুক্তভোগী নারীর স্বামী কারাগারে রয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি তার স্বামীর জামিনের ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে ইকবাল হোসেন তাকে পাঁচদোনা এলাকায় নিয়ে যান। একপর্যায়ে মার্কেটের একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করেন ইকবাল। পরে চেতনানাশক ওষুধ খাইয়ে পাপ্পু নামের একজনসহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে ধর্ষণ করেন। তিনদিন পর্যন্ত তাকে সেখানে আটকে রাখা হয়।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘‘অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাত মাসের অন্তঃসত্ত্বাকে তিনদিন আটকে দলবদ্ধ ধর্ষণ

B
BN DESK | 09 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার