Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সানজিদা থেকে সুনিতা’য় তার মুগ্ধতার যাত্রা

BN DESK
10 October 2025, 11:12 AM পড়তে ১ মিনিট
সানজিদা থেকে সুনিতা’য় তার মুগ্ধতার যাত্রা

অভি মঈনুদ্দীন ঃ তাহমিনা অথৈ, মিডিয়াতে যার যাত্রাটা শুরু হয়েছিলো ২০১৭ তে ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭’-হয়ে। পরবর্তীতে একই প্রতিযোগিতায় তিনি এশিয়াতে ‘মিস ম্যাসেনেট নিউজ অ্যাওয়ার্ড’-ও ভূষিত হয়েছিলেন এবং পরবর্তীতে সারা বিশ্বে ১৪’তম স্থান অর্জন করেছিলেন। প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ সিনেমা তার অভিনীত প্রথম সিনেমা। এতে তিনি সানজিদা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন।

পরবর্তীতে আরো বেশকিছু কাজ করেছিলেন। তবে ‘কালবেলা’র সানজিদা চরিত্রকে ছাপিয়ে যেতে পারেননি তিনি। কিন্তু কয়েকমাস আগে একটি ওটিটি প্লাটফরমে প্রকাশিত ওয়েব সিরিজ ‘ফেউ’তে সিস্টার সুনিতা রোজারিও চরিত্রে অভিনয় করে আবারো প্রশংসায় ভাসছেন এখনো। সানজিদা থেকে সুনিতা দুটি চরিত্রে তিনি দর্শকের মধ্যে তার অভিনয় দিয়ে মুগ্ধতার ধারাবাহিকতাটা বজায় রাখতে পেরেছেন। যারা তার অভিনীত সিনেমা ‘কালবেলা’ দেখেছেন তারাই আবার প্রবল আগ্রহ নিয়ে ‘ফেউ’ দেখেছেন। ‘কালবেলা’র সানজিদা থেকে ‘ফেউ’য়ের সুনিতা যেন অভিনয়ে আরো পরিণত। ‘কালবেলা’র চেয়েও যেন ‘ফেউ’তে বেশি সাড়া পাচ্ছেন অথৈ।

অথৈ জানান, ফেউয়ের পরবর্তী সিজনও আসবে। এদিকে আজ তাহমিনা অথৈ’র জন্মদিন। দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে অথৈ জানালেন, রাজধানীর বনশ্রীতে নিজেদের বাসাতে পরিবারের সাথেই সময় কাটবে তার। এদিকে এরইমধ্যে ‘ব্ল্যাক চাপ্টার’ নামের একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করেছেন।

তাহমিনা অথৈ বলেন,‘ প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুল ভাইয়ের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো যে তিনি আমাকে কালবেলা সিনেমাতে সানজিদা চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন। এখনো অনেক দর্শক মাঝে মাঝে সানজিদা চরিত্রের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আবার ফেউ ওয়েব সিরিজের সুনিতা চরিত্রে অভিনয়ের জন্যও দারুণ সাড়া পাচ্ছি এখনো। এখনো অনেকের সঙ্গে দেখা হলে কিংবা ম্যাসেঞ্জারে সুনিতা চরিত্রটি নিয়ে তাদের ভালোলাগার কথা বলেন। তো অভিনেত্রী হিসেবে এটাই আসলে আমার প্রাপ্তি, এটাই আমার তৃপ্তি। আমি খুউব বেশি কাজ করিনি। কিন্তু যা করেছি তাই যেন সিগনেচার হয়ে আছে। অনেক অনেক বেশি কাজ করতে চাইও না। ভালো গল্পের কাজ করতে চাই যেন দর্শক মনে রাখেন। আর জন্মদিনে সবার দোয়া চাই যেন আল্লাহ আমাকে আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করা তাহমিনা অথৈ’র বাবা মোঃ আকবর আলী মা শাহনাজ বেগম স্বাধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সানজিদা থেকে সুনিতা’য় তার মুগ্ধতার যাত্রা

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার