Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সানি লিওনের জায়গায় উষ্ণতা ছড়াবেন তামান্না

BN DESK
10 October 2025, 02:21 AM পড়তে ১ মিনিট
সানি লিওনের জায়গায় উষ্ণতা ছড়াবেন তামান্না

বিনোদন ডেস্ক : সানি লিওনকে সরিয়ে এবার তার জায়গা নিলেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। বলিউডের বহুল আলোচিত ও সেনসেশনাল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও ফিরছে নতুন চমক নিয়ে। দ্বিতীয় কিস্তিতে সানি লিওনের উপস্থিতি যেমন দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল, এবার তেমনই আলোড়ন তুলতে প্রস্তুত হচ্ছেন দক্ষিণের ‘মিল্ক বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না। জনপ্রিয় প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর কাজ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একতা কাপুর অনেক দিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। আর আগের দুই কিস্তির মতো এবারও ভৌতিক আবহে ছড়ানো হবে উষ্ণতা। ২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, আর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস ২’।

এবার সেই ধারাবাহিকতার তৃতীয় কিস্তির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। সূত্র থেকে আরও জানা যায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন। সব মিলিয়ে ‘রাগিনী এমএমএস থ্রি’কে ঘিরে এখন থেকেই বলিউডে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তামান্না ভাটিয়ার প্রথমবারের মতো এমন ভৌতিক-ইরোটিক ঘরানার ছবিতে অভিনয় কারটা দর্শকদের জন্য হবে বাড়তি আকর্ষণ। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সানি লিওনের জায়গায় উষ্ণতা ছড়াবেন তামান্না

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার