Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সান্তা ক্লজের দেশে বরফশীতল পানিতে বড়দিন রোনালদোর

BN DESK
02 September 2026, 11:36 AM পড়তে ১ মিনিট
সান্তা ক্লজের দেশে বরফশীতল পানিতে বড়দিন রোনালদোর

স্পোর্টস ডেস্ক : খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। খালি গায়ে বরফশীতল পানিতে নেমে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন পুর্তগিজ কিংবদন্তি রোনালদো। সেটা আবার সান্তা ক্লজের দেশে গিয়ে।

রোনালদো পরিবারের সঙ্গে অবসর সময় কাটাতে গেছেন ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে। দেশটির উত্তর দিকের শেষ সীমায় অবস্থিত এই জায়গাকে বলা হয় সান্তা ক্লজের আসল বাড়ি। এখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে মাইনাস ১৬ ডিগ্রিতে। মাঝেমধ্যে নাকি মাইনাস ৩০ ডিগ্রিতেও নেমে আসে।

এমন ভয়ানক ঠান্ডাতেই রোনালদো পানিতে নামার চ্যালেঞ্জ নিলেন। এই সময়ে শীতের পোশাক পরে রোনালদোর সামনেই ছিলেন তার ছেলে। বোঝাই যাচ্ছিল, সে এমন পাগলামি করতে রাজি নয়! পানি থেকে ওঠার পরের একটি ছবি দিয়েই রোনালদো লিখেছেন ‘শুভ বড়দিন সবাইকে’। 

আরেক ছেলেকে নিয়ে এর আগে স্কিডুতে করে বরফঢাকা পথ চষে বেড়িয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে এমন ছবি পোস্টও করেছেন। ডেইলি মেইল জানিয়েছে, রোনালদো পরিবারসহ ভ্রমণ করেছেন। তবে ঝুঁকি নিয়ে কোনো খেলায় অংশ নেননি আল নাসর তারকা। আল নাসরের সঙ্গে চুক্তি অনুযায়ী, চোটের ঝুঁকি বেশি-এমন কিছুতে রোনালদোকে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে। সে কারণে শীতকালীন খেলাতেই মেতে ছিল রোনালদোর পরিবার।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সান্তা ক্লজের দেশে বরফশীতল পানিতে বড়দিন রোনালদোর

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার