Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাপাহার সীমান্ত দিয়ে শিশু সহ চারজন কে পুশইন করেছে বিএসএফ

BN DESK
02 September 2026, 07:47 AM পড়তে ১ মিনিট
সাপাহার সীমান্ত দিয়ে শিশু সহ চারজন কে পুশইন করেছে বিএসএফ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী ৪জন বাংলাদেশী নাগরিককে পুশইন করে ঠেলে দিয়ে ভারতীয় সীমানা পারকরে দিয়েছে বিএসএফ, পুশ ইনের শিকার নাগরিকরা হচ্ছে নড়াইল জেলার উথলি গ্রামের মো: ইমদাদুল হকের স্ত্রী মোছা: হেনা খাতুন  (৩৮) এবং একই জেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী মোছা: রুপালী খাতুন (৩৫) তারই সন্তান মোছা: চাঁদনী (০৮) ও মো: রমজান (২.৫) (আড়াই বছর)।

সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২ এস হতে আনুমানিক ৮শ” গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের নিকট হতে ১৬বিজিবি টহল দলের সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপর্দ করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন বিজিবি প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়রি দায়ের করেছে। তবে তাদের ব্যপারে আইনানুগ ব্যাস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন। আটককৃতরা বাংলাদেশী নাগরিক প্রায় ১০বছর যাবত তারা কাজের সন্ধানে ভারতে গিয়ে ভারতে বসবাস করছিল বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন। 

 

এলাকা: নওগাঁ সাপাহার
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সাপাহার সীমান্ত দিয়ে শিশু সহ চারজন কে পুশইন করেছে বিএসএফ

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার